রংপুরের বদরগঞ্জে নবম শ্রেণির স্কুলছাত্রী ধ'র্ষ'ণ মা'ম'লা'র প্রধান আ'সা'মি'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০১:০৭:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০১:০৮:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রংপুরের বদরগঞ্জে নবম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ ১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। ২। রংপুরের বদরগঞ্জে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ডালিম চন্দ্ৰ রায় (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ডালিম চন্দ্র বদরগঞ্জ থানাধীন আমরুলবাড়ী পূর্বপাড়ার নৃপেন চন্দ্র রায়ের ছেলে এবং মামলার প্রধান আসামি। ৩। মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত ডালিম ঐ ছাত্রীকে আগে থেকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল।

ভুক্তভোগী তার প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি নিজের বাবা মাকে জানায়। ভুক্তভোগীর বাবা-মা অভিযুক্ত ডালিমকে একাধিকবার নিষেধ করলেও কোন সুরাহা পায়নি। গত ৩০ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাবা-মা তার দুই মেয়েকে তাদের মুদি দোকানে রেখে দাওয়াত খেতে যায়। এ সুযোগে অভিযুক্ত ডালিম দোকানে এসে ভুক্তভোগীর ছোট বোনের হাতে কিছু টাকা দিয়ে তাকে দোকানের বাইরে পাঠিয়ে দেয়। ভুক্তভোগীর ছোটবোন দোকানের বাইরে গেলে অভিযুক্ত ডালিম ঐ স্কুলছাত্রীকে দোকানের ভেতরে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন অভিযুক্ত ডালিমকে ধরে ভুক্তভোগীর দাদীর বাড়িতে নিয়ে যায়। অভিযুক্ত ডালিম সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-১৬)। ৪। মামলা দায়েরের পরে অভিযুক্তকে গ্রেফতার করতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল ০৭ নভেম্বর, ২০২৬ তারিখ রাত ০৮.৩০ ঘটিকার সময় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন গড়েরমাথা এলাকায় অভিযান পরিচালনা করে বদরগঞ্জ থানার স্কুলছাত্রী ধর্ষণ মামলার এজাহারনামীয় ০১ নং আসামি ডালিম চন্দ্ৰ রায়কে গ্রেফতার করে। ৫। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ..মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]