নলছিটির নাচনমহল ইউপিতে চেয়ারম্যান পদে কবির মোল্লাকে দেখতে চান এলাকাবাসী

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ১২:৫৮:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ১২:৫৮:২৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ কবির মোল্লাকে প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় সাধারণ ভোটার ও এলাকাবাসী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

 

মোঃ কবির মোল্লা নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামের কৃতি সন্তান,বিশিষ্ট ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে নাচনমহল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সংগঠক হিসেবে পরিচিত।

 

এদিকে, তাঁকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চেয়ে স্থানীয় বিএনপি ও তাঁর সমর্থকদের কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ নিজ আইডি থেকে ঝালকাঠি-২ আসনের মাননীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় দলের নীতিনির্ধারকদের কাছে মোঃ কবির মোল্লাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচনার দাবি জানিয়েছেন তাঁরা।

 

সমর্থকদের দাবি, স্থানীয় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, কুশল বিনিময় এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় নিজের অবস্থান তৈরি করেছেন।

 

এ বিষয়ে মোঃ কবির মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন “জনগণের কল্যাণে কাজ করতে চাই, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবো। জনগণই আমার শক্তির মূল উৎস।”







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]