অফিসের কাজে ফাঁকি দিলে কি বেতন হালাল হবে

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ১২:২০:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ১২:২০:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

কর্মস্থলে নির্ধারিত অঙ্গীকার পূর্ণ না করা, কর্মস্থলে উপস্থিত হওয়া ও কর্মস্থল ত্যাগের বেলায় সময়ের যথাযথ ব্যবহার না করা প্রতারণারই শামিল। পুরো সময় কাজ না করলে বা দায়িত্বে অবহেলা করলে পরিপূর্ণ বেতনও হালাল হবে না। নিজ সন্তান ও পরিবারের জন্য বৈধ উপার্জনই হোক জীবনচলার অবলম্বন।

 

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেন, ‘কোনো ব্যক্তি হারাম পন্থায় সম্পদ উপার্জন করে তা থেকে দান-খয়রাত করলেও কবুল হবে না এবং তিনি তার এই সম্পদের বরকত পাবে না। পরিত্যক্ত হারাম সম্পদ তার জাহান্নামের পাথেয় হবে’ (মুসনাদে আহমাদ)।

 

নবীজি (সা.) আরও বলেছেন, ‘অনেক মানুষ দীর্ঘ সফর করে কাবায় আসেন এবং অত্যন্ত ব্যাকুলভাবে দুহাত তুলে আল্লাহর দরবারে বলতে থাকেন, হে আমার রব! আমাকে ক্ষমা করো ইত্যাদি! অথচ তার কোনো দোয়াই কবুল হয় না’ (মেশকাত)। যেহেতু সে ব্যক্তির পানাহারসামগ্রী হারাম উপার্জনের, পরিধেয় পোশাক-পরিচ্ছদ হারাম পয়সার, এমতাবস্থায় তার ইবাদত-বন্দেগি, নামাজ-রোজা কী করে কবুল হতে পারে? হাদিসের আরও কঠোর ভাষ্য হলো, নবীজি বলেছেন, ‘যে ব্যক্তি হারাম উপার্জনের এক লোকমা তার পেটে ঢোকাবে, ৪০ দিন পর্যন্ত তার নামাজ-রোজা, ইবাদত কবুল হবে না’ (তাবরানি)।

 

আবার অনেক জায়গায় সাধ্যের চেয়ে বোঝা বেশি চাপিয়ে দেয়। এটি একদম অনুচিত। মানবতার নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকার আদায়ে চূড়ান্ত মূলনীতি বলে দিয়েছেন। 

 

তিনি বলেন, ‘ঘাম শুকানোর আগেই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও।’ (ইবনে মাজাহ : ২৪৩০) এদিকেও নজর দিতে হবে। পুঙ্খানুপুঙ্খ কাজ আদায় করে অনেক কর্তাব্যক্তি ন্যায্য পারিশ্রমিক দিতে গড়িমসি করেন। ন্যায্য পারিশ্রমিক পরিশোধে হেলা করায় এদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি।








 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]