রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের আঘাতে আতাউল মালিথা (৫৬) নামের তারই আপন ছোট ভাই এক খুন হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতাউল মালিথা ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে। জানা গেছে, বসতবাড়ির জমি-জমা নিয়ে দুই
ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল । শনিবার দুপুরের দিকে আতাউলের বসতবাড়ির পেছনে এ নিয়ে বড় ভাই তোফাজ্জেল মালিথার সঙ্গে ছোট ভাই আতাউল মালিথার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তোফাজ্জেল দা দিয়ে আতাউলের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা আতাউলকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
খালেদুর রহমান জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই গুরুতর আহত হন। পরে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে। থানায় হত্যা মামলা নেওয়া হচ্ছে।