ফুলবাড়ীতে গরুবাহী নসিমনের ধা'ক্কা'য় নারী পথচারী নি'হ'ত

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ১০:০৩:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ১০:০৪:৫০ অপরাহ্ন
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে গরুবাহী নসিমনের ধাক্কায় নাজমা আক্তার নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের উত্তর সুজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার বিরামপুর উপজেলার কুরশাখালী গ্রামের নজরুল সরদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ফুলবাড়ীগামী গরুবাহী একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নাজমা আক্তারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত নসিমনটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মো. হারুন-উর-রশীদ ফুলবাড়ী, দিনাজপুর। --

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]