ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁ'জা'সহ গ্রে'ফ'তা'র ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ গ্রে'ফ'তা'র ৭

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৯:০০:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৯:০১:৩৬ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় জিআর পরোয়ানাভুক্ত দুই জন এবং সামারি ট্রায়ালের মাধ্যমে তিন জনসহ মোট সাত জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (০৭ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গত ৬ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) রূপম কুমার সরকার ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নের শশীদল বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্বে আশাবাড়ি

থেকে শশীদল রেলস্টেশনগামী পাকা ব্রিজের ওপর অভিযান চালায়। এ সময় ৬ কেজি অবৈধ গাঁজাসহ দুই জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সোনারপাড়া গ্রামের আজিজুর ফকিরের মেয়ে জান্নাতুল নেছা মৌ (২৪), বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নবীনগর প্রেম রোড এলাকার সেতেরা বেগমের ভাড়াটিয়া (স্বামী-মোঃ তাইজুল ইসলাম প্রকাশ কাজল) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চর বক্তাবলী গ্রামের মোঃ মাসুম মিয়ার ছেলে মোঃ কাওসার আহমেদ ফাহিম (২৫), বর্তমানে একই এলাকার ভাড়াটিয়া। অপরদিকে, ৭ নভেম্বর পৃথক অভিযানে ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিঃ) মোঃ মুছা ও এএসআই (নিঃ) লিংকন কুমার নাথ নিজ নিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জামতলী এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি আকলিমা (৩০) ও আলামিনকে (৩২) গ্রেফতার করেন। এছাড়া গত ৬ নভেম্বর এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন ও এসআই (নিঃ) মোঃ তারেক আজিজের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে তিন জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তারা হলেন—দক্ষিণ চান্দলার (করিমপুর আশ্রয়কেন্দ্র) মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ সাইদুল ইসলাম (২০), বড় নাগাইশের মোঃ জয়নাল আবেদীনের ছেলে

মোঃ জাবের (১৯) এবং ধান্যদৌলের মোঃ মাসুদের ছেলে হানিফুল ইসলাম সিহাব (২৬)। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সকল আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]