রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা বিএনপির সহসভাপতি আবুল হাসেম মেম্বার, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ইতিহাসের সঠিক চর্চা এবং জাতীয় ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। দেশ ও জাতির কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উপজেলা বিএনপির সভাপতি
মাস্টার খলিলুর রহমান শেখ বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিন সিপাহী-জনতার ঐক্য ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নতুন মাত্রা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী আদর্শ ও রাষ্ট্র গঠনে অবদান আমাদের অনুপ্রেরণা জোগায়। গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা ঘটে। দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিত।