কটিয়াদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৮:১৮:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৮:২০:২২ অপরাহ্ন
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি :

কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু ও শফিকুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী। আলোচনা সভায় বক্তাগন বলেন, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করার ওপরও গুরুত্বারোপ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। এ দিনকে কেন্দ্র করে জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং দেশের রাজনৈতিক গতিপথ নিয়ে নানা ঐতিহাসিক আলোচনা ও মূল্যায়ন রয়েছে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ দিবসটির

ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করা প্রয়োজন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এম এ কুদ্দুস কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]