বদরগঞ্জে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অনুষ্ঠানে মানিক চেয়ারম্যান

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৮:০২:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৮:০৪:০০ অপরাহ্ন
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর

রংপুরে বদরগঞ্জ পৌরশহরে শংকুরপুর বটপাড়ায় মনোরম পরিবেশে ,অবস্হিত রেসিডেন্সিয়াল মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের বৃত্তিপ্রাপ্ত ও সংবর্ধনা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুপাড়ার ইউনিয়ন পরিষদের টানা ২৫ বছরের চেয়ারম্যান উপজেলা বিএনপি নেতা শহিদুল হক মানিক। প্রধান অতিথি মানিক চেয়ারম্যান বলেন,ভাল ফলাফল করতে হলে লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে। তিনি বিদ্যালয়ের শিক্ষক ও সভাপতিমন্ডলির উদ্দেশ্য বলেন,আপনারা যদি ভালো পাঠদান করে ছেলে মেয়েদের ভালো ফলাফলে প্রতিফলন ঘটাতে পারেন তাহলে আপনাদের গ্রামে গিয়ে ছাত্র-ছাত্রী খুঁজতে হবে না। অভিভাবকগন আপনাদের বিদ্যালয়ে এমনিতে ছেলে মেয়ে ভর্তি করাবে।মানিক চেয়ারম্যান অভিভাবক উদ্দেশ্য বলেন, আপনাদের সন্তানদের দিকে সঠিক গাইডলাইন দিতে হবে।বিদ্যালয়ের ডায়েরিতে ছাত্র ছাত্রীদের শিক্ষকরা যেভাবে লেখাপড়া নির্দেশনা দিবে আপনারা অভিভাবকগন বাসায়,এগুলো

মনোযোগসহকারে দেখে সন্তানদের গাইডলাইন দিবেন।মানিক চেয়ারম্যান বলেন,আগামী পৌর নির্বাচনে আপনাদের পাশে থাকতে চাই। এজন্য আমার জন্য আপনারা দোয়া আর্শিরবাদ করবেন।পরিশেষে আমি সকল ছাত্র ছাত্রীর ভবিষ্যতে মঙ্গল কামনা করছি।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সভাপতি আলহাজ্ব মজিদ শাহ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহুবার রহমান মাহবুব,সাবেক কমিশনার এমদাদুল হক, সুলডান আলীসহ বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবক ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তি। পরে প্রধান অতিথি মানিক চেয়ারম্যান কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]