ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে ‘কিডস ফেস্টিভ্যাল ও ফ্যামিলি গেট টুগেদার সিজন ২ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৭:৫৫:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৭:৫৬:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শনিবার (০৭ নভেম্বর) পূর্বাচলের সি শেল রিসোর্টে কিডস ফেস্টিভ্যাল ও ফ্যামিলি গেট টুগেদার সিজন ২ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতী আলী হাসান উসামা। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, ডাকসু ভিপি সাদিক কায়েম এবং জিএস এসএম ফরহাদ। ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারী ডা. নুর উদ্দীন তালুকদারের পরিচালনায় দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কিডস ফেস্টিভ্যাল ও ফ্যামিলি গেট টুগেদারে শিশুদের বিভিন্ন রাইডস ও কিডস জোন, খেলাধুলা, পিঠা উৎসব, নাটিকা, সংগীত, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ন্যাশনাল ডক্টরস ফোরামের সদস্য ও তাদের পরিবার অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবার ও সন্তানদের সময় দেওয়া জরুরি। এ ধরনের আয়োজন পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি জোরদার করে। বিশেষ অতিথি নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, চিকিৎসকদের পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে আনন্দময় পরিবেশ তৈরি করা প্রয়োজন। অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, কর্মব্যস্ত চিকিৎসকদের মানসিক প্রশান্তি ও পারিবারিক সময় কাটানোর জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত ইতিবাচক। প্রধান আলোচক মুফতী আলী হাসান উসামা বলেন, আদর্শ সমাজ গঠনে আদর্শ পরিবারের বিকল্প নেই। শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে। সভাপতির বক্তব্যে ডা. মারুফ শাহরিয়ার বলেন, চিকিৎসক ও তাঁদের পরিবারের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। বার্তা প্রেরক আশরাফুল আলম ইমন সহকারী মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]