মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সিআর পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালের আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ও আজ শুক্রবার থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের নাইঘর এলাকায় অভিযান চালায়। এ সময়
নাইঘর উঁচা ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর থেকে মোসা. সুমাইয়া আক্তার তাপসী (২০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার সুমাইয়া আক্তার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে এবং লালমাই থানার দক্ষিণ বালুয়া গ্রামের মো. রুবেল হোসেনের স্ত্রী। অন্যদিকে, আজ শুক্রবার ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ শরীফুল ইসলাম ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মিসেস আমেনা খাতুনকে গ্রেপ্তার করেন। আমেনা খাতুন মেসার্স আমেনা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী এবং বড়ধুশিয়া এলাকার মতিন মিয়ার স্ত্রী। এ ছাড়া আজ একই দিনে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই সুজন কুমার আচার্য্য মাদকসেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য তিনজনকে আটক করেন। তাঁরা হলেন—রাজশাহীর চারঘাট এলাকার (বর্তমানে শশীদল অবস্থানরত) মো. শাকিল ইসলাম (২৫), কুমিল্লা সদর দক্ষিণের বড়দূর্গাপুর এলাকার মো. রায়হান (২৪) এবং ব্রাহ্মণপাড়ার বড় নাগাইশ এলাকার মো. আশিকুর রহমান জনি (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।