নেত্রকোণায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৫:৫১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৫:৫২:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান, পুলিশ সুপার তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার বিপ্লব দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

এ ঘটনার মধ্য দিয়ে তৎকালীন রাজনৈতিক অস্থিরতা, একদলীয় শাসনব্যবস্থা ও বিশৃঙ্খল পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথ তৈরি হয়। দিবসটি জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানায়। বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত রাখতে জাতীয় ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির বিকল্প নেই। নতুন প্রজন্মের কাছে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]