নিজস্ব প্রতিবেদক
ভারতের কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন আজ। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী। শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুকে ঋতুপর্ণার সঙ্গে একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
এছাড়াও অভিনেত্রীর প্রশংসা করার পাশাপাশি পুরোনো দিনের স্মৃতি তুলে ধরে ওমর সানী লিখেছেন, ‘ঋতুপর্ণা তুমি অসাধারণ আর্টিস্ট। তোমার সঙ্গে কাজ করেছি কলকাতার ছবিতে, ফ্যাবুলাস। তুমি এত আন্তরিক। তোমার আর মৌসুমীর বন্ধুত্ব আমি দেখেছি, গর্জিয়াস। আজকে তোমার জন্মদিন। শুভ জন্মদিন ঋতুপর্ণা। ভীষণ মিস করি তোমাকে।’
শুভেচ্ছাবার্তায় ঋতুপর্ণার সঙ্গে ওমর সানীর কাজের অভিজ্ঞতা এবং অভিনেত্রীর প্রতি মুগ্ধতার কথা উঠে এসেছে। এছাড়াও স্ত্রী মৌসুমীর সঙ্গে ঋতুপর্ণার বন্ধুত্বের কথাও স্মরণ করেছেন তিনি। বাংলাদেশ ও কলকাতার চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দুই বাংলার দর্শকের কাছেই এই অভিনেত্রী পরিচিত।