নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৪:৪৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৪:৫১:৪০ অপরাহ্ন
হেলাল উদ্দীন(মিঞাজী)নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হাসান। সভায় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার

ইনচার্জ (ওসিজেলা) মো. মোজাম্মেল হক, বিএনপির বান্দরবান কমিটির সদস্য নুরুল আলম কোম্পানী, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী হামিদা চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, যুবদল নেতা আবু সুফিয়ান ও ছাত্রদল নেতা শাহাদাত, উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মিজানুর রহমান এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,

সাংবাদিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]