পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দা'বি'তে গৃহবধূকে হ'ত্যা'র অ'ভি'যো'গে মা'ম'লা, এসআরবি'র অ'ভি'যা'নে অ'ভি'যু'ক্ত শ্বশুর জামালপুর থেকে গ্রে'ফ'তা'র

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৪:৪১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৪:৪৩:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা, এসআরবি'র অভিযানে অভিযুক্ত শ্বশুর জামালপুর থেকে গ্রেফতার ১। এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। ২। পঞ্চগড় জেলার দেবীগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগে

দায়েরকৃত মামলায় মোঃ দেলোয়ার হোসেন (৫৫) নামের একজনকে জামালপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। ৬ অক্টোবর, ২০২৬ দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন খন্ডপাড়া খারিজা ভাজনী গ্রামের মৃত আয়নাল হক এর ছেলে এবং ভুক্তভোগী গৃহবধূর শ্বশুর। ৩। মামলার এজাহার থেকে জানা যায় যে, সাত-আট মাস আগে আসামির ছেলে মোঃ শাহিনুর ইসলামের সাথে ভুক্তভোগী ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন ভাবে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে এবং টাকা আনার জন্য ওই নারীকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে। যৌতুক হিসাবে ভুক্তভোগীর বাবার বাড়ি থেকে পাঁচলাখ টাকা দাবি করলে গৃহবধূর পরিবার ৩,২০,০০০/- টাকা প্রদান করে। আসামিরা বাকি টাকার জন্য বিভিন্ন ভাবে চাপ দিলে গৃহবধূর পরিবার বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী ও তার বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে ১০ সেপ্টেম্বর,২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় ভুক্তভোগীকে এলোপাথাড়ি মারধর করে এবং পরবর্তীতে প্লাস্টিকের রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে পঞ্চগড়ের

দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১০)। ৪। মামলা দায়েরের পরে আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর এবং এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারী এর একটি যৌথ আভিযানিক দল ০৬ নভেম্বর, ২০২৬ তারিখ দুপুর ০১.৩০ ঘটিকায় জামালপুর জেলার ইসলামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার যৌতুকের দাবিতে হত্যা মামলার এজাহারনামীয় ০২নং আসামি মোঃ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। ৫। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]