ফুলবাড়ী আল আকসা মডেল মাদরাসায় মা সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৩:৫৪:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৩:৫৫:৩৯ অপরাহ্ন
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর)

থেকে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে এবং সন্তানদের প্রতি মায়েদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে দিনাজপুরের ফুলবাড়ী আল আকসা মডেল মাদরাসায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার পুরাতন বন্দর নুরপুরে অবস্থিত মাদরাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের

সভাপতি মো: আফতার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল আকসা মডেল মাদরাসার পরিচালক মোহাম্মদ আজগার আলী। এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, সুন্দর চরিত্র গঠন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং সন্তানদের

শিক্ষাজীবনে মায়েদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে অর্ধবার্ষীক পরীক্ষায় ভালো রেজাল্টকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]