ঢাকার ধামরাই থানায় ডা'কা'তি মামলার ত'দ'ন্তে প্রাপ্ত আ'সা'মি মনির হোসেন (৩৬)’কে নারায়ণগঞ্জের চাষাঢ়া হতে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৩:৩৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৩:৩৭:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাই থানায় ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মনির হোসেন (৩৬)’কে নারায়ণগঞ্জের চাষাঢ়া হতে গ্রেফতার করেছে এসআরবি ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, হত্যা, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করে এসআরবি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখেছে। ২। ঢাকা জেলার ধামরাই থানাধীন ইসলামপুর এলাকায় বংশী নদীতে গত ২০/০৮/২০২৬ তারিখ রাত

আনুমানিক ০১.৫০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ১২/১৫ জনের একটি মুখোশধারী ডাকাত দল ইঞ্জিনচালিত ট্রলারযোগে নদীতে অবস্থানরত আব্দুল আজিজ ট্রেডিংয়ের ড্রেজারে হানা দেয়। এ সময় ডাকাত দলের সদস্যদের হাতে রামদা, পিস্তল, বন্দুক, শাবল, কাটারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ড্রেজারে কর্মরত চারজন কর্মচারীকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে। পরবর্তীতে ডাকাত দলের সদস্যরা ড্রেজার থেকে ব্যাটারি, ওয়েল্ডিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একই সঙ্গে ড্রেজারে কর্মরত চারজন কর্মচারীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ড্রেজারের ম্যানেজার মোস্তফা সাইদুজ্জামন (৪৫) ঢাকার ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী

কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে এসআরবি-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। ৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল ০৫/১১/২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯:৩০ ঘটিকায় এসআরবি-১০, সদর কোম্পানি এবং এসআরবি-১১ এর সহযোগিতায় যৌথ অভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাষাঢ়া এলাকায় অভিযান পরিচালনা করে মামলার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত আসামি মনির হোসেন (৩৬), পিতা- মোতালেব শেখ, সাং- মুতারপাড়া, থানা- দোহার, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে। ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসআরবি-১০ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]