ট্রাকের ধা'ক্কায় দু'মড়ে মু'চড়ে গেল অটোরিকশা, স্বপরিবারে নি'হত ৩

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৩:০৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৩:০৭:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহতসহ আহত হয়েছেন আরও ৩ জন। নিহতরা হলেন-হাফেজ মোরশেদুল আলম (২৫), তার স্ত্রী হাফেজা ইকরামা খাতুন (২০) এবং ৭ মাসের কন্যা শিশু ইফরা খাতুন। তারা বর্তমানে মাহমুদপুর ইউনিয়নের চরমাহমুদপুর গ্রামে বাস করছেন। মোরশেদুল আলম ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নের ইল্লামারী গ্রামের আবুল হাশেমের ছেলে বলে জানা গেছে। 

 

৭ নভেম্বর সকাল ৯টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহ উপজেলার পশ্চিম বুরুঙ্গা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

 

নিহত পরিবারের শোকার্ত স্বজনদের মধ্যে নিহত হাফেজার মা এবং রেজাউল করিমের স্ত্রী হাবিবা সুলতানা (৪২) জানিয়েছেন, আমার মেয়ের জামাই হাফেজ মোরশেদুল আলম জামালপুর মাদ্রাসার শিক্ষক। রাতের ধর্মসভা শেষে সকালে তারা জামালপুর থেকে বাড়ি ফিরছিলেন।

 

 অপরদিকে আহত ৩ জন হলো - মেলান্দহ উপজেলার দেওলাবাড়ি গ্রামের নূরে আলম সিদ্দিকীর ছেলে শাকিল আহমেদ (১৬), শিহাটা গ্রামের রঞ্জন আলীর ছেলে হযরত আলী (৪২) এবং শাহাজাতপুরের বরকত আলী মেম্বারের ছেলে শওকত আলী লিখন (৫২)।

 

প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার আব্দুল কদ্দুস জানিয়েছেন, সকাল ৯টার দিকে জামালপুর থেকে মেলান্দহগামী একটি অটোরিকশার সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় জামালপুর থেকে আসা একটি চলন্ত ট্রাক পিছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

 

মেলান্দহ হাসপাতালের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আহসান হাবিব জানিয়েছেন, স্থানীয়রা হতাহতদের হাসপাতালে আনেন। এদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। হতাহতদের মধ্যে তিনজনকে মুমূর্ষুবস্থায় জামালপুর ও ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]