গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, দেবে মাসিক মোবাইল বিলও

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৩:০৪:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৩:০৪:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান। 

 

তিনি বলেন, ‘শুধু পদবি নয় গ্রাম পুলিশের বেতন বাড়ানো হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।’ 

 

প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রাম পুলিশের বেতন ৭ হাজার থেকে ১০ হাজার ৫০০ টাকা ও গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার থেকে ১১ হাজার করা হয়েছে।’

 

এছাড়া গ্রাম পুলিশকে প্রতি মাসে ১৫০ টাকা মোবাইল বিল দেবে সরকার। বাড়ানো হয়েছে অবসর ভাতা ও যাতায়াত ভাতা।









 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]