মুক্তিযোদ্ধার ভাতার সঙ্গে অন্য কারো ভাতার তুলনা হতে পারে না: ফজলুর রহমান

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০১:৫০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০১:৫০:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

এক টাকা হলেও মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়াতে হবে, না হলে কোনোদিন উত্তর দিতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি।

 

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘জুলাই অভ্যুত্থানকে আমি শ্রদ্ধা করি। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ভাতা ২০ হাজার টাকা, ঠিক আছে। কিন্ত কোনো কারণেই মুক্তিযোদ্ধার ভাতার সঙ্গে অন্য কারো ভাতার তুলনা হতে পারে না।’

 

বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনে তাদের বলতে হয়েছে, তারা শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের দল।’

 

তিনি আরও বলেন, ‘অন্তত ৯৯ শতাংশ মেম্বার বিএনপির যারা হয়েছেন, তাদের প্রত্যেককেই শেষ পর্যন্ত বলতে হয়েছে, আমরা শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল।’

 








 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]