কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ১২:৫৮:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০১:০০:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, কেন্দুয়ার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নুরুল হক ভূঁইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, মামুনুর রশিদ ও মো. সালাহ উদ্দীন সালাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান সহ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের

সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি। আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অবদান এবং জাতীয় জীবনে তাঁদের পরিবারের সম্মান ও মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]