পটুয়াখালী দশমিনায় পুকুরে মাছ ধরার প্রস্তুতির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ'ত্যু

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ১২:৫২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ১২:৫৩:১৪ অপরাহ্ন
মোঃ নুহু ইসলাম পটুয়াখালী স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর দশমিনায় বৈদ্যুতিক মোটরের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিতোষ সাধু (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের সাধু বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরিতোষ সাধু ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোরঞ্জন সাধুর ছেলে। পেশায় তিনি একজন সেলুন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পূর্ব পাশের পুকুরে বৈদ্যুতিক মোটর ব্যবহার করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন পরিতোষ। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়দের

সহযোগিতায় তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও নেমে এসেছে শোকের আবহ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]