বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রুহুল আমিন জসিম

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৯:১১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৯:১৩:৩৫ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

দরজায় কড়া নাড়ছে বহু কাঙ্খিত ইউপি নির্বাচন। ডিসেম্বর মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি আলোচিত হচ্ছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের বানারীপাড়া উপজেলায় ৮ ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা ভাবে তাদের প্রার্থীতার জানান দিচ্ছেন। কেউ কেউ এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী এলাকায় শুভেচ্ছা পোষ্টার,ফেষ্টুন, ব্যানার ও বিলবোর্ড সাঁটিয়ে প্রার্থী হওয়ার অভিপ্রায়ও ব্যক্ত করেছেন। উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নে বেশ কয়েকজন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর নামের গুঞ্জন শোনা যাচ্ছে। এসব সম্ভাব্য

প্রার্থীদের নামের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ রুহুল আমিন জসিমের নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ইতোমধ্যে তিনি আসন্ন সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থী হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করে ইউনিয়ন জুড়ে পোষ্টার-ফেষ্টুন, ব্যানার ও বিলবোর্ড সাঁটিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়েছে। তিনি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে আগাম গণসংযোগ করে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা,কুশল ও মতবিনিময় করে ব্যাপক সাড়া ফেলেছেন। উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহমদাবাদ ( বেতাল) হোসাইনিয়া আলিম মাদরাসার গর্ভনিংবডির সদ্য সাবেক সভাপতি সৎ ও নিষ্ঠাবান মোঃ রুহুল আমিন জসিম বানারীপাড়া মানবকল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সলিয়াবাকপুর সন্ধ্যাতারা জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্যসহ এলাকার বিভিন্ন শিক্ষা,ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃত্বের অগ্রভাগে থেকে জনসেবায় অবদান রাখছেন। এসব প্রতিষ্ঠানে দান-অনুদানের পাশাপাশি তিনি এলাকার অসহায় দুস্থ মানুষকে নানা ভাবে সহায়তা করে দানশীল ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। মানবিক গুনাবলীর কারনে দলমত শ্রেণী-পেশা,ধর্মবর্ণ নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে তার আস্থা ও ভালোবাসার সু-সম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি একজন সৎ,নিষ্ঠাবান,স্পষ্টভাষী,আপসহীন দক্ষ সংগঠক, পরোপকারী, মিষ্টভাষী ও সদালাপি ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে সুপরিচিত। ছাত্রজীবন থেকে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির আদর্শের প্রতি অনুরক্ত। ওই সময় তিনি রাজধানীর মিরপুর থানা ইসলামী ছাত্র শিবিরের সদস্য ও দায়িত্বশীল ছিলেন। পরবর্তীতে ২০১৪ সালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। বর্তমানে তিনি মোহাম্মদপুর থানা জামায়াতে ইসলামীর রোকন ও ৩৩ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালণ করছেন। ছাত্রজীবনে তিনি বিএনসিসির রমনা জোনের ক্যাডেট ছিলেন। ওই সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বিএনসিসির গর্বিত ক্যাডেট হিসেবে তার অংশগ্রহণ করার সৌভাগ্য হয়। বানারীপাড়ার ঐতিহ্যবাহী সলিয়াবাকপুর ইউনিয়নের আহমদাবাদ (বেতাল) গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা ধর্মভিরু মোঃ রুহুল আমিন জসিম ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাষ্টার্স ডিগ্রি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি (বিইউবিটি) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি একজন আদর্শ শিক্ষক পিতার সন্তান। তার মরহুম পিতা আঃ আজিজ হাওলাদার আহমদাবাদ ( বেতাল) হোসাইনিয়া আলিম মাদরাসার এবতেদায়ী শাখার প্রধান ছিলেন।মোঃ রুহুল আমিন জসিম ঢাকার মোহাম্মদপুরের একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে ডেভেলপার ও আউটসোর্সিং ব্যবসায় ইতোমধ্যে সফলতা ও খ্যাতি অর্জন করেছেন। বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ রুহুল আমিন জসিম তার দুটি সংগঠনের মাধ্যমে এলাকার বিভিন্ন শিক্ষা

প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি,শিক্ষা ও ক্রীড়া সামগ্রী প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের পরীক্ষায় ফরম ফিলাপের ব্যবস্থা করা এবং মেধাবী শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধিত করে একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হিসেবে সুনাম কুড়িয়েছেন। এছাড়াও তিনি অসহায় মানুষকে গৃহ নির্মাণে ও চিকিৎসায় সহায়তা, এলাকার বেহাল হয়ে পড়ে অসংখ্য রাস্তাঘাট সংস্কারসহ নানা ভাবে সমাজসেবায় ভূমিকা রাখছেন। প্রিয় সলিয়াবাকপুর ইউনিয়নকে ঘিরে তার নানা স্বপ্ন ও কর্মপরিকল্পনা রয়েছে। তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাগুলো হলো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে সলিয়াবাকপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর,মানবিক ও সামাজিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এলাকায় মাদক ও জুয়াসহ সবধরণের অনৈতিক কাজ বন্ধ করা,ইমাম ও স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গকে নিয়ে মসজিদ ভিত্তিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সরকারি সকল সুযোগ সুবিধা দলমত,ধর্মবর্ণ নির্বিশেষে যার যা প্রাপ্য তা তাদের মাঝে ইনসাফ ভিত্তিক বন্টন,বেকার যুবক-যুবতীদের বেকারত্ব দূরীকরণে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা,ইউনিয়ন পরিষদের সেবার ক্ষেত্রে জনহয়রাণি ও অবৈধ অর্থ লেনদেন বন্ধ করা,এলাকায় চাঁদাবাজি, শালিসী ও দখল বানিজ্য বন্ধ করা, ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন,শিক্ষার্থী ঝড়েপড়া রোধ,শিক্ষার্থীদের স্কুল-মাদরাসা ও কলেজমুখী করা এবং লেখাপড়ায় মনযোগী করে আর্দশবান মানুষ হিসেবে গড়ে তোলা, ক্রীড়া ও সুস্থ সংস্কৃতি বিকাশে বিশেষ উদ্যোগ গ্রহণ। নির্বাচন প্রসঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ রুহুল আমিন জসিম বলেন, জামায়াতে ইসলামী ও আপামর জনতার অকুন্ঠ

সমর্থন নিয়ে ঐতিহ্যবাহী সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এ ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত আধুনিক এক মডেল ইউনিয়নে রূপান্তর করবো ইনশাআল্লাহ্। ### রাহাদ সুমন,বরিশাল তারিখঃ ০৬-১১-২০২৬ইংa

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]