নিজস্ব প্রতিবেদক
রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি ১। এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। ২। রংপুরের কাউনিয়ায় দিনদুপুরে বাড়ির সামনে ফখরুল আলম রতন নামের এক এনজিও কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। গতকাল সন্ধ্যায় লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো
প্রধান আসামি শিবু কুটিপাড়ার মসলেম উদ্দিনের ছেলে মোঃ মজনু মিয়া (৩২), মৃত আবজাল হোসেনের ছেলে ০২ নং আসামি মোঃ লুৎফর রহমান (৪০) এবং মোকছেদ আলীর ছেলে ০৪ নং আসামি মোঃ রিপন মিয়া (৩০)। ৩। মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী রতনের পরিবারের সাথে আসামিদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১৯ অক্টোবর রতন তার বাড়ির কাছে জনৈক আবদার আলীর চায়ের দোকানের সামনে আসা মাত্রই আসামিরা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে রতনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে, স্থানীয় লোকজন আহত রতনকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত
রতনের স্ত্রী বাদী হয়ে গত ২০ অক্টোবর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১০)। ৪। মামলা দায়েরের পরে আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-১১, লক্ষ্মীপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ০৫ নভেম্বর, ২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.৪০ ঘটিকায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন শাকতলা বাজার এলাকার জনৈক রাশেদের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে রংপুরের আলোচিত এনজিও কর্মী হত্যা মামলার এজাহারনামীয় তিনজন আসামিকে গ্রেফতার করে। ৫। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা,
অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে