নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অ'ভি'যা'নে বিদেশী পি'স্ত'ল গু'লি সহ ম্যাগজিন ও ই'যা'বা উদ্ধার

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৭:৩১:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৭:৩৬:৪১ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী ) নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবান নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ৩০ ত্রিশ হাজার পিচ ইযাবা একটি বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলি ১ টি ম্যাগজিন উদ্ধার করে। পুলিশ সূত্রে জানাজায় বৃহস্পতিবার ৫ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানাধীন ০৫ নং সোনাইছড়ি ইউপির ০২ নং ওয়ার্ডস্থ জুমখোলা সাকিনের বুবু মার্মা( ৩৫),পিতা- মৃত প্রু অং মার্মা,মাতা- খ্যাইংচিং মার্মা এর বসতঘরের ভেতর অভিযান পরিচালনা পূর্বক ঘরের ভেতর থাকা ছোট গোপন কক্ষ হইতে ৩(তিন) কাট অর্থাৎ ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশী পিস্তল,একটি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

পুলিশের উপস্থিতি টের পেযে আসামী বুবু মার্মা( ৩৫),পিতা- মৃত প্রু অং মার্মা,মাতা- খ্যাইংচিং মার্মা, সাং -জুমখোলা,০২নং ওয়ার্ড,৫ নং সোনাইছড়ি ইউপি,থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান দৌড়ে পালিয়ে যায় । এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক সাংবাদিক দের বিষয় টি নিশ্চিত করে বলেন আসামি দের ধরতে অভিযান অব্যাহত আছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]