২০০৯ সালে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হ'ত্যা মা'ম'লা'য় মৃ'ত্যু'দ'ণ্ডপ্রাপ্ত আ'সা'মি জসিমকে চট্টগ্রাম থেকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-৬

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৭:১০:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৭:১২:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

২০০৯ সালে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিমকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ১। এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ২। এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ নভেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ২১:১৫ ঘটিকার সময় এসআরবি-৬ ও এসআরবি-৭ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন সলিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কেএমপি'র সোনাডাঙা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায়

আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড তৎসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি *১। মোঃ জসিম (৫০), পিতা- হোসেন আলী, সাং: হাজী তমুজউদ্দীন সড়ক বাইলেন, থানা: সোনাডাঙা, জেলা: খুলনাকে গ্রেফতার করে।* ৩। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]