ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৩:৩৮:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৩:৪০:২১ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলাধীন ৭নং শিবনগর ইউনিয়নের পূর্ব কোয়ারপুর সার্বজনীন দুর্গা মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন। গত বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত। মন্দির কমিটির সভাপতি শ্রী রুপচান সাহা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী পৌর শাখার

সাধারণ সম্পাদক পাপন সরকার, মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম সরকার, স্থানীয় বাসিন্দা রতন সরকার, দীপক সরকার, শ্যামল সাহা, ভুতা সাহা, মাহিম সরকার প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি আনন্দ কুমার গুপ্ত বলেন, পূব কোঁয়ারপুর সার্বজনীন দুর্গা মন্দিরটি দীর্ঘদিন অবহেলিত ছিলো। সরকারী কোন অনুদান না পেয়ে গ্রামবাসীর নিজ উদ্যোগেই তৈরি হচ্ছে মন্দিরটি। পরবর্তীতে এই মন্দিরে সরকারী বেসরকারী অনুদান পেতে চেষ্টা করা হবে বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]