নিজস্ব প্রতিবেদক
বাউফলে স্থানীয় এমপির উদ্যোগে সামাজিক প্রতিষ্ঠানে অর্ধশত গভীর নলকূপ স্থাপন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে গভীর নলকূপ স্থাপনে লক্ষ্যে অর্ধশত টিউবওয়েল বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর) সকালে স্থানীয় এসব সামাজিক প্রতিষ্ঠানের জন্য গভীর নলকূপ স্থাপনের লক্ষ্যে ৬০টি টিউবওয়েল বিতরণ করেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। এসময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টিউবওয়েল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি জানান, বাউফলের জনগণের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে তিনি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এসময় তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, যেখানেই গভীর নলকূপে প্রয়োজন হবে সেখানেই গভীর নলকূপ স্থাপন করা হবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে জনকল্যাণে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে গভীর নলকূপ স্থাপন করা হবে এবং পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় গভীর নলকূপ স্থাপন করা হবে, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ পানির নিশ্চয়তা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী এসব প্রতিষ্ঠানে যাতায়াত করেন। সেখানে নিরাপদ পানির ব্যবস্থা থাকলে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি কমাতেও সহায়ক হবে। একইভাবে মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রতিদিন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ যাতায়াত করেন। নামাজ আদায়, ধর্মীয় উপাসনা ও অন্যান্য প্রয়োজনে তাদের নিরাপদ পানির প্রয়োজন হয়। এসব উপাসনালয়ে গভীর নলকূপ স্থাপনের ফলে মুসল্লি, ভক্ত ও দর্শনার্থীরা সহজেই সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়াও বাউফলের বিভিন্ন হাটবাজারে প্রতিদিন ব্যবসায়ী, ক্রেতা, শ্রমজীবী মানুষ ও পথচারীদের ব্যাপক সমাগম ঘটে। দূরদূরান্ত থেকে আসা মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা না থাকলে নানা ধরনের ভোগান্তি তৈরি হয়। হাটবাজারে গভীর নলকূপ স্থাপনের ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ সহজেই বিশুদ্ধ পানি পান করতে পারবেন। বিশেষ করে গ্রামীণ জনপদের মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে এসব নলকূপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে শুধু কয়েকটি প্রতিষ্ঠানের পানির সংকট নিরসন নয়, বরং শিক্ষা, ধর্মীয় কার্যক্রম ও সামাজিক জনজীবনের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপদ পানির সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
সুপেয় পানি মানুষের মৌলিক অধিকার। তাই ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সাধারণ মানুষের জন্য নিরাপদ পানির সুযোগ সৃষ্টি করা একটি গুরুত্বপূর্ণ মানবিক ও জনকল্যাণমূলক কাজ। বার্তা প্রেরক আবদুস সাত্তার সুমন সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ।