খাগড়াছড়িতে আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০২:৩৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০২:৩৪:৪৮ অপরাহ্ন
   নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটকে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করতে হয়েছে। তবে ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নেভাতে বাড়তি বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে পানির সংকটের কারণে আগুন নেভানোর কাজে বিঘ্ন ঘটে। পরে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, কাঠ ও টিনের তৈরি স্থাপনা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর সঙ্গে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি

সময় লেগেছে। অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকান ও কারখানার মালামালসহ বিপুল পরিমাণ সম্পদ পুড়ে গেছে। তাদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]