রোনালদোর অবসরে যা বললেন পর্তুগাল কোচ

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১২:৪৭:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১২:৪৮:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
করেই আন্তর্জাতিক অবসের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের আন্তর্জাতিক বিরতিতে কোচ জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর ক্যাম্প ছাড়েন। তারপরও খেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। জেসুসও তার জন্য জাতীয় দলের দরজা খোলা রাখার কথা জানিয়েছিলেন। গতকাল দলের প্রধান তারকার অবসরের ঘোষণার প্রতিক্রিয়া জানাতে গিয়ে হতাশা প্রকাশ করলেন। গতকাল বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি কাগজ হাতে নিয়ে নিজের অবসরের ঘোষণা দেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর এই সিদ্ধান্ত নিয়ে হতাশা লুকাননি জেসুস, ‘ক্রিস একজন বিশ্বখ্যাত আইকন। পর্তুগাল এবং জাতীয় দলের জন্য এক আদর্শ। আমি আমাদের অডিটোরিয়ামে তার একটি বড় ছবি লাগিয়েছি, যাতে সব তরুণ খেলোয়াড় প্রতিদিন সেই উদাহরণটি চোখের সামনে দেখতে পায়।’

তিনি যোগ করেছেন, ‘আমি তাকে আমার সঙ্গে চালিয়ে যেতে বলেছিলাম, কারণ আমার পাশে তাকে আমার দরকার ছিল। কিন্তু তার সিদ্ধান্ত আমাকে মানতে হবে। সে পর্তুগিজ জনগণের হৃদয়ে থাকবে সবসময়। সে সবসময় পর্তুগিজ ফুটবলের দৃষ্টান্ত হয়ে থাকবে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় রোনালদো বলেছেন, ‘এটা সহজ সিদ্ধান্ত ছিল না। কারণ, কিছু সিদ্ধান্ত শুধু বিবেক দিয়ে নেওয়া যায় না, হৃদয় দিয়ে নিতে হয়।’ পর্তুগালের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি যদি কখনো আপনাদের খুশির কারণ হয়ে থাকি, আমার কোনো গোল উদযাপনে যদি কাউকে জড়িয়ে ধরে থাকেন, দুশ্চিন্তা ভুলে নিজের দেশকে নিয়ে গর্ব করে থাকেন, তাহলে এটাই আমার সার্থকতা।’ জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ড, দুটিই তারদখলে। ২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেক হয়েছিল রোনালদোর। এরপর দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। তার নেতৃত্বে ২০১৬ ইউরো এবং ২০১৯ ও ২০২৫ উয়েফা নেশনস লিগ জিতেছে পর্তুগাল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]