যৌথ গবেষণা ও শিক্ষক বিনিময়ে বাউবি-আইআইইউএমের আলোচনা

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০১:৩৩:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০১:৩৫:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষের বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারে আলোচনা করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাউবির উপাচার্যের সম্মেলন কক্ষে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্ভাব্য একাডেমিক ও গবেষণা সহযোগিতার ক্ষেত্র নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। সভায় বাউবির উপাচার্য বলেন, শিক্ষার্থী ভর্তির সংখ্যার বিবেচনায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে এটি দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়, যা সম্পূর্ণভাবে উন্মুক্ত, দূরশিক্ষণ ও নমনীয় শিক্ষাব্যবস্থার জন্য নিবেদিত।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৬৩টি উপআঞ্চলিক কেন্দ্র এবং প্রায় ১ হাজার ৫০০টি স্টাডি সেন্টারের মাধ্যমে দেশব্যাপী শিক্ষার সুযোগ সম্প্রসারিত হচ্ছে। সাতটি স্কুলের অধীনে বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম পরিচালনার পাশাপাশি গবেষণা, পিএইচডি কার্যক্রম, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণেও গুরুত্ব দিচ্ছে বাউবি। আইআইইউএমের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক বিনিময় এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একটি ফলপ্রসূ ও টেকসই অংশীদারত্ব গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। সভায় বিশেষ অতিথি ছিলেন আইআইইউএমের ডেপুটি রেক্টর (রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ, অফিস অব দ্য স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন ট্রান্সফরমেশনের প্রিন্সিপাল ডিরেক্টর অধ্যাপক ড. শুকরান বিন আবদুর রহমান এবং ডেপুটি রেক্টরের কার্যালয়ের বিশেষ কর্মকর্তা ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন। এ ছাড়া বাউবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মো. সেরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিন, উপাচার্যের একান্ত সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের

কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার পাশাপাশি প্রাতিষ্ঠানিক উৎকর্ষ অর্জনে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। স্কুল-কলেজে প্রচার, চালকদের হবে স্বাস্থ্য পরীক্ষা শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবনের দরজা, থাকছে দেড় ঘণ্টার ভ্রমণ শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবনের দরজা, থাকছে দেড় ঘণ্টার ভ্রমণ

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]