ইব্রাহিম গোল করবে বোঝেননি ডুলি

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১২:৪৯:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১২:৫০:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

৬৫ মিনিটে মাঠে নেমেছিলেন ইব্রাহিম। চার মিনিটের মধ্যেই তিনি গোল করেন। শেষ পর্যন্ত ইব্রাহিমের গোলই বাংলাদেশ ম্যাচ জিতেছে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ থমাস ডুলি ইব্রাহিমের গোল নিয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন। ইব্রাহিম মূলত নেমেছিলেন ডিফেন্ডার থেকে স্ট্রাইকার বনে যাওয়া বিশ্বনাথের বদলে। ইব্রাহিম প্রথাগত ফরোয়ার্ড হলেও কোচের প্রত্যাশা ছিল সে হয়তো গোলের যোগান দেবেন। উল্টো নিজেই গোল করায় খানিকটা বিস্মিত ডুলি,

‘ম্যাচের এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে বিশ্বনাথ হাপিয়ে উঠেছিল। বক্সের ওখানে বল ধরে রাখতে পারে এ রকম একজন দরকার ছিল। তাই আমি বিশ্বনাথকে তুলে ইব্রাহিমকে দশ নম্বর পজিশনে এবং সামিতকে একদম ওপরে খেলানোর পরিকল্পনা করি। এতে শামিক গোলের সামনে কিছুটা শক্তি বাচিয়ে হেড দিয়ে গোল করার চেষ্টা করবে। আমি ভাবিন যে ইব্রাহিম নিজেই গোল করে বসবে, ভেবেছিলাম সে হয়তো কাউকে দিয়ে গোল করাবে। তবে ভালো ফুটবলাররা এমন মুহূর্ত তৈরি করতে পারে।’ ইব্রাহিমের একমাত্র গোলই ফর্টিজ এফসি কিরগিজস্তান ক্লাব মুরাস ইউনাইটেডকে পরাজিত করেছিল। এরপরও আসিয়ান কাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি ইব্রাহিম। তার সতীর্থ রাফায়েল টুডু ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে গোল করেও জাতীয় দলে ডাক পাননি। এ নিয়ে তিনি নিজেকে খানিকটা দায় নিয়ে বলেন, ‘নতুন দেশে এলে সব খেলোয়াড়কে চেনা যায় না। কার কী ধরনের সামর্থ্য রয়েছে এবং কার ওপর ভরসা করা যায়। অনেক সময় অনুশীলনে কিছু চোখে পড়ে না, তখন তাকে ছেড়ে দেয়া হয় , যেমনটা তার ক্ষেত্রে হয়েছিল।’ আজকের ম্যাচের বিশেষ দিক পরীক্ষিত ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের স্ট্রাইকার খেলা। ৬৫ মিনিট পর্যন্ত বিশ্বনাথ ফরোয়ার্ড পজিশনে ছিলেন। তাকে এমন

পজিশনে রাখার কারণ সম্পর্কে ডুলি বলেন, ‘বিশ্বনাথ খেলার ক্ষেত্রে খুবই তীব্র। সেন্ট্রাল ডিফেন্সে তাকে খেলালে পেনাল্টি কিংবা কার্ডের ঝুকি থেকে যায়। আমি ভেবেছিলাম তার বিকল্প হতে পারে রাইট ব্যাক। সেখানেও তাকে মাঝে মধ্যে বক্সে আসতে হয়। ফরোয়ার্ড নম্বর নাইন পজিশনে আঘাত পাওয়ার ভয় থাকে কিন্তু বিশ্বনাথ ভয় পায় না। আশা করছিলাম সে গোল পায় যেন, দুভার্গ্যবশত পায়নি। তবে তার খেলায় আমি সন্তুষ্ট।’ অধিনায়ক তপু বর্মণের শেষ মুহূর্তে ছিটকে যাওয়া নিয়ে ডুলি বলেন, ‘ওয়ার্ম আপে নামার পর সে অস্বস্তি বোধ করে। তার ফিটনেস ফিফটি ফিফটি ছিল। খেলতে হলে শতভাগ ফিট কিংবা অন্তত ৮০ ভাগ হতে হবে।’ বাংলাদেশের কোচ ডুলি তিন পয়েন্ট পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে ভূটানের বিপক্ষে নিজেদের মাটিতে এমন পারফরম্যান্স অবশ্য খুব আশাব্যাঞ্জক নয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]