সোনারগাঁও হোটেলের সামনে ক'ক'টে'ল বি'স্ফো'র'ণ

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১১:৪৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১১:৪৫:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হোটেলের এক নম্বর গেটের সামনের রাস্তায় এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে হাতিরঝিল থানার ওসিসহ পুলিশের একাধিক টিম গিয়েছে। কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা শনাক্তে তদন্ত চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]