শাহরুখকে কড়া হুঁ'শি'য়া'রি বিজেপি নেতার

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১১:৩১:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১১:৩২:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

বলিউড কিং শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’ মুক্তি পেয়েছে কিছুদিন হলো। সেখানে দীপিকা পাড়ুকোনকে যে পোশাকে দেখা যায়, তা নিয়ে এখন ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা। এমন প্রেক্ষাপটে শাহরুখকে হুঁশিয়ারি দিলেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য রবীন্দ্র সিং নেগি। আপত্তিটা মূলত দীপিকার পোশাকের রঙ নিয়ে। গেরুয়া রঙের হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সেই নেতা। ভারতীয় সংবাদ মাধ্যম ফ্রি প্রেস জার্নালে মিলল এই খবর। শাহরুখ খানকে সরাসরি ‘জিহাদি’ বলে মন্তব্য করে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন রবীন্দ্র।

তার কথায়, দৃশ্যটি বাদ না দিলে ভারতজুড়ে বিক্ষোভ হবে। ‘কিং’-এর সেই গানটিতে দীপিকাকে গেরুয়া রঙের পোশাক পরানোয় সনাতন ধর্মকে অপমান করা হয়েছে, এমনটাই দাবি সেই বিজেপি নেতার। তিনি বলেছেন, ‘এটাই তাদের স্বভাব, কারণ এটি শাহরুখ খানের সিনেমা। শাহরুখ খান এবং এ দেশের এসব জিহাদিরা দেশ থেকে অর্থ উপার্জন করে, অথচ দেশকেই অপমান করে। গেরুয়া রঙ নিয়ে তাদের সমস্যা। দীপিকা পাড়ুকোন এখানে কেবল একটি ঘুঁটি। এর পেছনে এসব জিহাদিরাই রয়েছে। আমি শাহরুখ খানকে জিহাদি বলব।’ তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান নতুন পরিচয়ে কার্তিক আরিয়ান কটাক্ষ করতেই সমালোচকদের নিয়ে মুখ খুললেন রণবীর নেগির দাবি, সনাতন ধর্মে বিশ্বাসীদের পোশাক নিয়ে এমন দৃশ্য আপত্তিকর। তিন বছর আগেও ‘পাঠান’ সিনেমায় দীপিকাকে গেরুয়া রঙের বিকিনি পরতে দেখা গিয়েছিল বলে উল্লেখ করেন তিনি। সে সময় হিন্দু সংগঠনগুলো প্রতিবাদ জানিয়েছিল জানিয়ে বিজেপির এই বিধায়ক বলেন, এবারও একই ধরনের প্রতিবাদ হবে। শাহরুখকে উদ্দেশ করে নেগি বলেন, ‘আমরা শাহরুখ খানকে সতর্ক করছি, এই দৃশ্য পরিবর্তন না করলে সারা দেশে বিক্ষোভ হবে। সনাতন ধর্মের বিরুদ্ধে কোনো কিছুই কেউ সহ্য করবে না।’ নেগি

আরও বলেন, ‘ভারতের অর্থে তারকা হয়ে ওঠা এসব মানুষের লজ্জা পাওয়া উচিত। এবং দীপিকা পাড়ুকোনেরও লজ্জা পাওয়া উচিত।’ তবে এ বিতর্ক নিয়ে এখন পর্যন্ত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ, শাহরুখ খান কিংবা দীপিকা পাড়ুকোন কেউই কোনো বক্তব্য দেননি। উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন ছাড়াও সিদ্ধার্থ আনন্দের নির্মাণে ‘কিং’-এ শাহরুখের সঙ্গে আছেন তার কন্যা সুহানা খানও। এছাড়াও অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্ল, ববি দেওলসহ অনেক তারকা। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]