রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে খালাতো বোনকে ধ'র্ষ'ণে'র অ'ভি'যো'গে দায়েরকৃত মামলার প্রধান আ'সামিকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১১:১০:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১১:১২:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে খালাতো বোনকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামিকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে এসআরবি ১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ মিনারুল ইসলাম (২৩) কে ঢাকা যাত্রাবাড়ী হতে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। গত ৪ অক্টোবর, ২০২৬ ইং বিকালে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ মিনারুল ইসলাম রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন বিরাহিমপুর গ্রামের মোঃ শাহিদুল ইসলাম এর ছেলে। ৩। মামলার এজাহার থেকে জানা যায় যে, আসামি মোঃ মিনারুল ইসলাম ভুক্তভোগী ঐ কিশোরীর সম্পর্কে খালাতো ভাই। সেই সুবাদে আসামি মোঃ মিনারুল ইসলাম ভুক্তভোগী ঐ কিশোরীর সাথে প্রায়ই কথা বলতো। কথাবার্তার একপর্যায়ে দুইজনের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। গত ০১-১০-২০২৬ ইং তারিখ রাত ০৮.০০ ঘটিকায় আসামি ঐ কিশোরীকে বিয়ের প্রলোভন দেয়। উক্ত প্রলোভনে কিশোরী সরল বিশ্বাসে বাড়ি হতে বাহির হলে সহযোগী আসামির সহযোগীতায় ভুক্তভোগী ঐ কিশোরীকে মোটরসাইকেল যোগে পীরগঞ্জ থানাধীন পাঁচগাছী গ্রামের মোঃ মেহেদী (২০) এর পরিত্যক্ত ঘরে নিয়ে আসামি মোঃ মিনারুল ইসলাম ঐ কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উল্লেখ্য যে, আসামি বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে ঐ কিশোরীকে পীরগঞ্জ হতে রংপুরে নিয়ে

অজ্ঞাতনামা একটি বাসায় তিন দিন আটকে রেখে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী ঐ কিশোরী অসুস্থ হয়ে পড়লে আসামি কৌশলে পীরগঞ্জ বাস স্ট্যান্ডের ওভার ব্রিজের নিচে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে টহলরত পুলিশ ভুক্তভোগী ঐ কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। উক্ত ঘটনায় ভুক্তভোগী ঐ কিশোরীর মা মোছাঃ চানরুপি বেগম (৩৮) বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-১০)। ৪। মামলা দায়েরের পরে অভিযুক্তকে গ্রেফতার করতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিএসসি, রংপুর এবং এসআরবি-৩, সিপিসি-২, মগবাজার, ঢাকা এর একটি আভিযানিক যৌথ দল ইং ০৪/১১/২৬ তারিখ বিকাল ০৫.১৫ ঘটিকার সময় ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন পোস্তগোলায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার পীরগঞ্জ থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ মিনারুল ইসলামকে গ্রেফতার করে। ৫। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

..মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]