নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের বিমান হামলায় ইয়েমেনে সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, আজ সৌদির বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। সৌদির তথ্য মন্ত্রণালয় এ হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি। হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি বলেছেন, সৌদির বিমানবাহিনী সা’দার একটি ফার্মে প্রথমে আঘাত হানে। এরপর যখন সেখানে উদ্ধারকারীরা আসেন তখন দ্বিতীয়বার হামলা চালানো হয়।
এদিকে এরআগে সৌদি আরব জানায়, মদিনা অঞ্চল লক্ষ্য করে হুথিরা একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। তবে এটি মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয় বলে জানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছেন, হুথিদের ছোড়া মিসাইলটি আকাশে ধ্বংস করা হয়েছে। যুদ্ধবিরতির জন্য সৌদির কাছে সাড়ে ৬ লাখ কোটি টাকা চেয়েছে হুথিরা সৌদিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা তবে ওই ব্যালিস্টিক মিসাইলের মূল নিশানা ঠিক কোথায় ছিল কিংবা এটি ধ্বংস করার সময় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে সামরিক জোটের পক্ষ থেকে পরিষ্কার কোনও তথ্য দেওয়া হয়নি। সৌদি জোটের এই দাবির বিষয়ে হুথি বিদ্রোহীদে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে
সহায়তাকারী সৌদি জোট এবং হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে। এর আগে বুধবারও সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও মিসাইল হামলা চালায় হুথি বিদ্রোহীরা।