নান্দাইলে জানাজা শেষে ফেরার পথে আ. লীগ নেতা সাইফুল ইসলাম গ্রে'প্তা'র

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৯:৩৮:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৯:৩৯:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক -

তৌহিদুল ইসলাম সরকার ময়মনসিংহের নান্দাইলে জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাইফুল ইসলাম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার মেরেঙ্গা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম উপজেলার ৮ নম্বর সিংরইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি যুবলীগের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মুশুলী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইফতিখার উদ্দিন বিপ্লব ভূঁইয়া বুধবার (৪ নভেম্বর) মারা যান। বৃহস্পতিবার দুপুরে মেরেঙ্গা স্কুল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মেরেঙ্গা বাজার এলাকায় পৌঁছালে নান্দাইল মডেল থানা পুলিশ সাইফুল ইসলামকে বহনকারী মোটরসাইকেলের গতিরোধ করে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় মোটরসাইকেলের চালকের আসনে থাকা জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সাইফুল ইসলামকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে জানাজায় অংশ নেওয়া আওয়ামী লীগের

নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাঁদের অনেকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, সাইফুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]