ব্রাহ্মণপাড়ায় পৃথক অ'ভি'যা'নে গাঁ'জা ও স্কাফ সিরাপসহ গ্রে'প্তা'র ৪

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৯:২১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৯:২৩:১৭ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক কয়েকটি বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা ও ১০ বোতল স্কাফ সিরাপসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এক পলাতক আসামাকেও গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার (৪ নভেম্বর) ও বুধবার (৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বিকেল পৌনে পাঁচটার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৪ নং শশীদল ইউনিয়নের কুমিল্লা-বাগড়া সড়কের বাগড়া ঈদগাহ সংলগ্ন মোরশেদ মিয়ার বাড়ির উত্তর পাশের পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা

উদ্ধারসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের মন্দবাগ গ্রামের মোসাঃ তাসলিমা আক্তার কুলসুম (৪২) এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের সুবন্দি গ্রামের রোকসানা (৩২)। এদিকে একই দিন দিবাগত রাতে (৪ নভেম্বর) ১৯টা ৩০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্যরে নেতৃত্বে আরেকটি দল ৬ নং ব্রাহ্মণপাড়া ইউনিয়নের ব্রাহ্মণপাড়া-বেজুড়া সড়কের দীর্ঘভূমি এলাকার জনৈক উজ্জ্বলের গ্যারেজ সংলগ্ন বজলু মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০ বোতল স্কাফ সিরাপ উদ্ধারসহ মো. মোরশেদ আলম (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোরশেদ আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার মালেক মিয়ার বাড়ির মৃত আবু মিয়ার ছেলে। অপরদিকে, গত ৫ নভেম্বর ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) আল-আমিনের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(খ)/৩০ ধার1য় দায়েরকৃত ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-০৯ (তারিখ: ০৫/১১/২০২৬)-এর এজাহারভুক্ত পলাতক আসামি মো. মনির হোসেনকে (২৬) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনির হোসেন উপজেলার মাধবপুর (পুকুরপাড়) এলাকার মো. বাহার মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]