নিজস্ব প্রতিবেদক
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়াম রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
জাতীয় ফুটবল দলে দীর্ঘদিন নিয়মিত অধিনায়ক ছিলেন জামাল ভূঁইয়া। গত কয়েক মাসে বেশিরভাগ ম্যাচেই শুরুর একাদশে ছিলেন না। সম্প্রতি জাতীয় দলের অধিনায়কত্ব হারিয়েছেন তিনি। তবে ভুটানের বিপক্ষে একাদশে জায়গা পেয়েছেন জামাল।
এছাড়া গোলরক্ষক পজিশনে মেহেদী হাসান শ্রাবণের ওপর আস্থা রেখেছেন কোচ থমাস ডুলি। অধিনায়ক তপু বর্মণের সঙ্গে ডিফেন্সে থাকছেন জিদান ইউসুফ। এছাড়া সাদ উদ্দিনের সঙ্গে আছেন জায়ান আহমেদ।
এছাড়া একাদশে আছেন তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, সামিত সোম, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, জায়ান আহমেদ, তারিক কাজী, সামিত সোম, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।