নিজস্ব প্রতিবেদক
পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) থেকে সহকারী পুলিশ সুপার (এসএসপি) পদে পদোন্নতি পেয়েছেন ৬৭ জন কর্মকর্তা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করতে হবে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।