রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আমাদের চেতনা জাগ্রত করে। নানানভাবে প্রভাবিত করে। বিশেষ করে আমাদের মধ্যে যে দেশপ্রেমের মূল্যবোধ। আমাদের মধ্যে যে সত্যের প্রতি আগ্রহ এই চেতনাকে ধারালো করে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরও বলেন, কৌশলে যারা নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেছে এবং সেই আবৃত্তির মধ্যদিয়ে তার মনোজগতে যে অন্যায়ের বিরুদ্ধে একটা বিদ্রোহের মনোজগত তৈরি হয়। ভবিষ্যতে কিন্তু সেটাই একজন মানুষ হিসেবে তার একটা বড় বৈশিষ্ট্য হয়ে দেখা দেয়। যে কোনদিন বিদ্রোহী কবিতা পড়েনি, আর যে ভালো করে বিদ্রোহী কবিতা পড়েছে এবং বিদ্রোহী কবিতার মর্ম অনুভব করেছে এবং নিজের মধ্যে বিদ্রোহের একটা মনোভাব তৈরি করে রেখেছে। এই দুই কিশোর বা কিশোরীর মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে।
পরিণত বয়সে যখন সে নাগরিক হয় তখন সেই নাগরিকই কিন্তু তার এই কিশোর বয়সে কবি নজরুলের বিদ্রোহী কবিতা দ্বারা প্রভাবিত হওয়ার যে মনোজগৎ তা তাকে নির্ধারণ করে দেয়। তিনি আরো বলেন, কবি কজরুলের যে কর্ম তা আমাদের যুগে যুগে প্রভাবিত করে। এজন্য আমাদের সরকার ক্ষমতায় আসার পরে আমরা এই বর্ষটিকে আমরা নজরুল বর্ষ হিসেবে ঘোষনা দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন প্রমূখ। প্রতিযোগিতায় স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। একইদিন দুপুর দেড়টায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ একটি রেস্তোরায় সরকারি গৌরনদী কলেজ ও আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের
উদ্যোগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন এমপি। রাহাদ সুমন,বানারীপাড়া তারিখঃ০৫-১১-২৬ইং