মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৭:০৬:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৭:০৬:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

আধুনিক সমাজব্যবস্থায় নারীর অগ্রগতি ঘটলেও উত্তরাধিকার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন অনেক নারী। বিশেষ করে গ্রামাঞ্চল ও মফস্বলে সচেতনতার অভাবে মুসলিম আইনে প্রাপ্য সম্পত্তির অংশ বুঝে পাচ্ছেন না অনেকে।

 

মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী, সন্তান হিসেবে বাবা-মায়ের সম্পত্তিতে সাধারণত একজন ছেলে সন্তানের তুলনায় মেয়ে সন্তান অর্ধেক অংশ পেয়ে থাকেন। তবে উত্তরাধিকার সূত্রে নারীর অধিকার শুধু পৈতৃক সম্পত্তিতেই সীমাবদ্ধ নয়। স্ত্রী হিসেবে স্বামীর এবং মা হিসেবে সন্তানের সম্পত্তিতেও নির্ধারিত অংশ পাওয়ার অধিকার রয়েছে তার।

 

এ ছাড়া মুসলিম আইনে বিয়ের সময় নির্ধারিত দেনমোহর স্ত্রীর নিজস্ব পাওনা। স্বামী জীবদ্দশায় তা পরিশোধ না করলে স্ত্রী আইনগতভাবে আদায় করতে পারেন। এমনকি স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি থেকে দেনমোহর পরিশোধযোগ্য। পাশাপাশি স্ত্রী হিসেবে ভরণপোষণ পাওয়ার অধিকারও রয়েছে নারীর।

 

তবে আইনগত অধিকার থাকা সত্ত্বেও সামাজিক রীতিনীতি, অসচেতনতা ও পারিবারিক মানসিকতার কারণে অনেক নারী তাদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন। আইনজীবীদের মতে, মুসলিম আইনের যথাযথ প্রয়োগ ও জনসচেতনতা বাড়ানো গেলে নারীর উত্তরাধিকার অধিকার নিশ্চিত করা সম্ভব।

 

সংশ্লিষ্টদের মতে, নারীর সম্পত্তির অধিকার নিশ্চিত করতে পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং প্রচলিত কুসংস্কার দূর করা জরুরি।








 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]