‘ সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ‘
একজন বিএনপির নেতা-কর্মী অন্যায় বা খারাপ কাজে জড়িত হলে তিনি বিএনপির পরিচয় দিতে পারবেন না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না।’—বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমন কঠোর বার্তা দিয়েছেন বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালীর গলাচিপা
উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সুসংগঠিত রাখার কোনো বিকল্প নেই। আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রাম এবং স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। দলের মধ্যে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তিনি। গলাচিপা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে ভবিষ্যৎ সাংগঠনিক কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়। উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গলাচিপা উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ে বিভক্তি ও মতবিরোধ তৈরি হয়। দীর্ঘদিনের এ সমন্বয়হীনতা ও বিরোধ নিরসন করে দলকে পুনরায় সুসংগঠিত করার লক্ষ্যে বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে তৃণমূল নেতা-কর্মীদের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক
আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ খান। এছাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সঞ্জীব কুমার সাহা গলাচিপা,