কেন্দুয়ায় উৎসবমুখর আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৬:১৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৬:৩১:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, স্বপ্নের পথে, বিজয়ের সাথে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের মধ্য দিয়ে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা, সুপ্ত প্রতিভা বিকাশ এবং নতুন প্রজন্মকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার প্রত্যাশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি)

নাঈম-উল-ইসলাম চৌধুরী, কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ (ডিলার), উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইমন হিলালী, উপজেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার মিনা, সাধারণ সম্পাদক চায়না আক্তারসহ শিক্ষক, সাংবাদিক, স্থানীয়

জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধীজন। পরে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিরা খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]