ফুলবাড়ীতে জমি বি'রো'ধে বি'ষ প্রয়োগে আমন ধান ন'ষ্টে'র অ'ভি'যো'গ

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৩:৪৫:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৩:৫৭:০৭ অপরাহ্ন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে জমিতে রোপণ করা আমন ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক মো. ইয়াকুব (৪৬)। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ১ নম্বর এলুয়াড়ী ইউনিয়নের উত্তর শিবপুর মৌজায় এ ঘটনা ঘটে বলে জানান অভিযোগকারী ও
স্থানীয়রা।

ভুক্তভোগী কৃষক ইয়াকুবের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তরা তাঁর জমিতে রোপণ করা আমন ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করেছে। এতে তাঁর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় একই গ্রামের মোকারম, ইসমাইল, আতাউর, মোতাকাব্বের, একরামুল, আকতার, আতাউর, জাকির ও রাসেলকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। স্থানীয়রা জানান, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকতে পারে। তবে জমিতে এভাবে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]