এস এম জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ বড়ধামাই গ্রামের সিরাজ উদ্দিনের বাড়িতে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। ২নং পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মুহিব আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিবুর রহমান তুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্যের একান্ত সচিব নাজমুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুল ইসলাম এবং বিএনপি নেতা ফয়ছল আহমদ। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, সংশ্লিষ্ট সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মাঠকর্মী ও সুপারভাইজারবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নারীদের স্বাবলম্বী ও আর্থিকভাবে সক্ষম করে গড়ে তোলা এবং প্রান্তিক ও অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নে
ফ্যামিলি কার্ড কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে প্রকৃত তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন তারা। এদিকে পূর্ব জুড়ী ইউনিয়নবাসীর প্রতি প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা এবং তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের ভুল বা মিথ্যা তথ্য না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, পূর্ব জুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে শুরু হওয়া এ তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও পরিচালিত হবে।