বোর্ডিং পাস দেখালে ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১২:৪৬:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১২:৪৭:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করতে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার, দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’ চালু করেছে। যাত্রী সেবার এই উদ্যোগের মাধ্যমে নভোএয়ারের যাত্রীরা তাদের ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে দেশের বিভিন্ন লাইফস্টাইল ও ফ্যাশন, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল, ইলেক্ট্রনিকস প্রতিষ্ঠানে বিভিন্ন ছাড় এবং বিশেষ সুবিধা উপভোগ করতে পারবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, নভোএয়ারে ভ্রমণকারীরা ভ্রমণের তারিখ থেকে পরবর্তী ৭ দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শনের মাধ্যমে অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে এই সেবা উপভোগ করতে পারবেন। অংশীদার হিসেবে রয়েছে দেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো, যা যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়)

সোহেল মজিদ বলেন, নভোএয়ার শুরু থেকেই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জন্য উদ্ভাবনী নতুন নতুন সেবা চালু করতে সচেষ্ট। দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’ চালুর মাধ্যমে আমরা যাত্রীদের ভ্রমণের বাইরেও কিছু সংযোজন করার চেষ্টা করছি। ভ্রমণ শেষেও সম্মানিত যাত্রীরা যেন আরও কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়নে আন্তর্জাতিক মানের নতুন নতুন উদ্যোগ অব্যাহত থাকবে। নভোএয়ার প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিমান চলাচল খাতে বিভিন্ন উদ্ভাবনী সেবা চালু করে পথিকৃতের ভূমিকা পালন করে আসছে। এর আগে প্রতিষ্ঠানটি দেশের প্রথম ‘SMILES’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করে। সম্প্রতি চালু হওয়া ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’-এর মাধ্যমে যাত্রীরা অংশীদার

ব্র্যান্ডগুলোর কাছ থেকে আরও বিস্তৃত সুবিধা উপভোগের সুযোগ পাবেন। বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]