জ্বালানি তেলের দামে বড় পতন

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১১:১৪:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১১:১৪:৩৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে।

 

ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৭৬ ডলারে দাঁড়িয়েছে। অক্টোবরের শুরুর পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে নামল।

 

যুক্তরাষ্ট্রের বাজারে তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৭৩ ডলারে নেমেছে।

 

এদিকে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। নির্বাচনের ফলাফলে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হওয়ায় বাজারে দীর্ঘদিনের অনিশ্চয়তা কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 

ওয়াল স্ট্রিটে যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি শেয়ারবাজার সূচকই ঊর্ধ্বমুখী ছিল। যোগাযোগ পরিষেবা, ভোক্তাপণ্য ও প্রযুক্তি খাতের শেয়ারের দর বাড়ায় এ উত্থান দেখা যায়। তবে সবচেয়ে বেশি দরপতন হয়েছে জ্বালানি খাতের শেয়ারগুলোর।

 

ট্রাম্পও স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনে তাঁর দলের বড় ধরনের পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে।

 







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]