যুবদল নেতাকে হ'ত্যা'র হু'ম'কী প্র'তি'বা'দে মানববন্ধন

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ১১:২২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ১১:২৫:০২ অপরাহ্ন
আব্দুল্লাহ আল নোমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে সাবেক ছাত্র নেতা পৌর যুবদল সভাপতি আব্দুর রাশিদকে মোবাইল ফোনে হত্যার হুমকী দিয়েছে দূর্বৃত্তরা। ৪ নভেম্বর বুধবার বিকালে স্থানীয় পৌরবাসীর উদ্যোগে নিজ মুঠোফোনে হত্যার হুমকিদাতা দূর্বৃত্ত কে দ্রুত আইনের আওতায় আনতে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে পৌর সদরের কাঁচাকাটিয়া ব্রীজ এলাকায় একটি মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তরা দাবী করে বলেন, আব্দুর রাশিদ এলাকার বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করায় একটি কুচক্রিমহল তাকে হত্যার হুমকী দিয়ে আসছে। যুবদল নেতা আব্দুর রাশিদ বলেন, দীর্ঘদিন যাবৎ একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে এবং আমার বিভিন্ন সামাজিক কাজগুলোকে অহেতুক সমালোচনা করছে। এই বিষয় গুলো আমি আমলে না নেয়ায় এখন আমাকে হত্যার পরিকল্পনা চালাচ্ছে, এরই অংশ হিসেবে গত ২৪ জুলাই ও ২২ অক্টোবর

অজ্ঞাত ব্যাক্তি আমার মোবাইল ফোনে গুলি করে হত্যার হুমকি প্রদান করে। এ নিয়ে বুধবার ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরি নম্বর ১৯২। স্থানীয় এলাকাবাসী, উপজেলার আইনশৃঙ্খলা বাহীনিসহ প্রধানমন্ত্রীর কাছে দাবী করেন, হত্যার হুমকীদাতাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]