অ'স্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা, মিললো ৫টি রকেট প্যারাসুট ফ্লেয়ার

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৮:৩৬:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৮:৩৬:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয় উপজেলায় অভিযান চালিয়ে নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার বাড়ি থেকে একটি এলজি, ছোরা ও রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

 

বুধবার (৪ নভেম্বর) তাকে আদালত পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার উপজেলার শাহেরখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার নওশাদ আলম শাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালি এলাকার জসিম উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

 

পুলিশের অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে এলজি, চারটি ছোরা ও ৫টি রকেট প্যারাসুট ফ্লেয়ার। রকেট প্যারাসুট ফ্লেয়ার হলো সমুদ্রপথে জরুরি বিপসংকেত পাঠানোর একটি উচ্চ-উচ্চতার পাইরোটেকনিক ডিভাইস বা অগ্নিনির্ভর সিগন্যাল। তবে কোনো দাঙ্গা-ডাকাতি কিংবা অপকর্মে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে এসব ডিভাইস তার হেফাজতে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, অস্ত্রসহ নওশাদ আলম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। জব্দ হওয়া রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ অস্ত্রের উৎস অনুসন্ধানে তদন্ত চলমান।

 

এদিকে মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এসএম সুমন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্রধারীর জায়গা হবে না। কারো ব্যক্তিগত দায় দল নিবে না। এ ঘটনায় তদন্তপূর্বক নওশাদ আলমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।








 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]